৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

নিহত সাংবাদিক তুহিন হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে না যাওয়ায় হতাশা সাংবাদিক সমাজ।

admin
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ণ

Manual6 Ad Code

নিহত সাংবাদিক তুহিন হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে না যাওয়ায় হতাশা সাংবাদিক সমাজ।

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual8 Ad Code

দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার জন্য প্রায় দুই মাস আগে আইন মন্ত্রণালয়ে আবেদন করা হলেও এখনো চূড়ান্ত আদেশ হয়নি। এতে গভীর হতাশা প্রকাশ করেছেন সাংবাদিক সমাজ।

নিহত সাংবাদিকের পরিবার জানায়, মামলাটি দ্রুত নিষ্পত্তির দাবিতে তারা আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথকভাবে লিখিত আবেদন করেছেন। কিন্তু দীর্ঘ দুই মাস পার হলেও এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি আইন মন্ত্রণালয়।

Manual1 Ad Code

সাংবাদিক সংগঠনগুলোর দাবি, দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা জরুরি। অন্যথায় বিচার বিলম্বে ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারে নিহত তুহিনের পরিবার।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code