৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

বিইউপি ও মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ণ
বিইউপি ও মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি

Manual1 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয় (এমএনইউ)-এর মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।

দুই দেশের এ গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ড. মাহামুদ শুগী, উপাচার্য ড. আইশাথ শেহনাজ আদাম এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।

এছাড়াও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল মো. শফিউল আলম ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. আতাউর রহমান তালুকদার উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

অনুষ্ঠানে মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আইশাথ শেহনাজ আদাম বলেন, এই সমঝোতা স্মারক উভয় প্রতিষ্ঠানের অভিন্ন লক্ষ্য ও মূল্যবোধের প্রতিফলন। এর মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, অতিথি অধ্যাপক নিয়োগ, যৌথ সেমিনার, কর্মশালা, স্বল্পমেয়াদি কোর্স এবং গবেষণা ও প্রকাশনার নতুন সুযোগ সৃষ্টি হবে।

Manual8 Ad Code

অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, এই সমঝোতা স্মারক জ্ঞান বিনিময়, শিক্ষার্থী ও শিক্ষক আদান-প্রদান এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার একটি কার্যকর ভিত্তি। তিনি যৌথ গবেষণা, একাডেমিক নেতৃত্ব বিকাশ এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত গভীর। মালদ্বীপ সরকারের অগ্রাধিকার অনুযায়ী ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

Manual4 Ad Code

বিইউপি’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল মো. শফিউল আলম বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো আলাদা হয়ে এগোতে পারে না। আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে এবং গবেষণাকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই সমঝোতা স্মারক বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বন্ধুত্ব, পারস্পরিক আস্থা এবং ভবিষ্যতমুখী শিক্ষাগত সহযোগিতার একটি উজ্জ্বল নিদর্শন বলে মত সংশ্লিষ্টদের।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code