২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাফাহ ক্রসিং খোলা নিয়ে যা বলল ইসরাইল

admin
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৬, ০৬:৪১ অপরাহ্ণ
রাফাহ ক্রসিং খোলা নিয়ে যা বলল ইসরাইল

Manual8 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

গাজা যুদ্ধ বন্ধ ও রাফাহ সীমান্ত পুনরায় চালু নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

বৈঠকে রাফাহ সীমান্ত পুনরায় চালুর জন্য নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়। তবে, শেষ মৃত ইসরাইলি বন্দির মরদেহ হস্তান্তর ও হামাস নিরস্ত্রীকরণের ওপর বিষয়টি নির্ভর করছে বলে জানিয়েছে তেল আবিব।
রাফাহ সীমান্ত।

স্থানীয় সময় রোববার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। ইসরাইল জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে অবশিষ্ট শেষ ইসরাইলি বন্দির মরদেহ উদ্ধারের অভিযান শেষ হলে গাজার রাফাহ সীমান্ত সীমিত আকারে পুনরায় খুলে দেয়া হবে।

নেতানিয়াহুর কার্যালয় জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির শুরুতেই রাফাহ সীমান্ত খুলে দেয়ার কথা ছিল। এখন সেটি শুধু মানুষের যাতায়াতের জন্য খুলে দেয়া হবে।

বিবৃতিতে বলা হয়, সব জীবিত বন্দিকে ফিরিয়ে আনা এবং মৃত বন্দিদের খুঁজে বের করে ফেরত দিতে হামাসকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে-এই শর্তে সিদ্ধান্তটি নেয়া হয়েছে।

Manual4 Ad Code

যুদ্ধবিরতি শর্ত অনুযায়ী হামাস এরইমধ্যে সব জীবিত ও একজন (পুলিশ কর্মকর্তা র‍্যান গিভিলি) মৃত জিম্মির মরদেহ ছাড়া সব ফেরত দিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, রোববার উত্তর গাজার একটি স্থানে র‍্যান গিভিলির খোঁজে অভিযান চালিয়েছে। ইসরাইলি সামরিক কর্মকর্তা বলছেন, গিভিলির সম্ভাব্য অবস্থান সম্পর্কে তাদের কাছে ‘বেশ কয়েকটি গোয়েন্দা সূত্র’ রয়েছে।

Manual2 Ad Code

রোববার হামাস জানায়, তারা ‘সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে’ ইসরাইলি সেনার মরদেহের অবস্থান জানিয়ে দিয়েছে এবং ‘যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী মেনে চলেছে’।

হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডসের মুখপাত্র বলেন, বিষয়টি (বন্দির মরদেহ) দ্রুত শেষ করতে হামাস সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং এটা নিয়ে দেরি করার কোনো ইচ্ছা তাদের নেই।

এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় ইসরাইলি হামলা এখনো থামেনি। প্রতিনিয়তই প্রাণ হারাতে হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের।

স্থানীয় সময় রোববার গাজার বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। আল জাজিরা জানায়, গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি চিকিৎসা স্থাপনার পাশে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। এতে হতাহতের ঘটনা ঘটে।

Manual2 Ad Code

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৭১ হাজার ৬৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গত অক্টোবরে যুদ্ধবিরতি হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪৮১ জন প্রাণ হারিয়েছেন।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code