২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

​মনপুরাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কবির

editor
প্রকাশিত মার্চ ২০, ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ণ
​মনপুরাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কবির

Manual5 Ad Code

​মনপুরাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কবির

​মো. কামরুল হোসেন সুমন, মনপুরা: ভোলার মনপুরা উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মিজানুর রহমান কবির।

​ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি মনপুরা উপজেলার সকল ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সাধারণ জনগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। উল্লেখ্য যে, মিজানুর রহমান কবির মনপুরা উপজেলার সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

Manual1 Ad Code

​শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন, ঈদ মুসলমানদের জীবনে বছরে দুবার আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে। এই পবিত্র উৎসবকে কেন্দ্র করে মনপুরা উপজেলার সর্বস্তরের জনগণ যেন সুন্দর, সুস্থ ও আনন্দময় পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন—তিনি এই কামনাই করেন।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code