
মো. কামরুল হোসেন সুমন, মনপুরা: ভোলার মনপুরা উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মিজানুর রহমান কবির।
ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি মনপুরা উপজেলার সকল ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সাধারণ জনগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। উল্লেখ্য যে, মিজানুর রহমান কবির মনপুরা উপজেলার সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন, ঈদ মুসলমানদের জীবনে বছরে দুবার আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে। এই পবিত্র উৎসবকে কেন্দ্র করে মনপুরা উপজেলার সর্বস্তরের জনগণ যেন সুন্দর, সুস্থ ও আনন্দময় পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন—তিনি এই কামনাই করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।