২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

মনপুরায় “আলোর প্রদীপ” সংগঠন কর্তৃক ইদ সামগ্রী বিতরণ

editor
প্রকাশিত মার্চ ১৯, ২০২৬, ০৮:১১ অপরাহ্ণ
মনপুরায় “আলোর প্রদীপ” সংগঠন কর্তৃক ইদ সামগ্রী বিতরণ

Manual7 Ad Code

মনপুরায় “আলোর প্রদীপ” সংগঠন কর্তৃক ইদ সামগ্রী বিতরণ

মো কামরুল হোসেন সুমন, মনপুরাঃ ভোলার মনপুরায় শিক্ষা ও মানবিক সহায়তায় সবার আগে, প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও অসহায় ও দুস্তদের মাঝে ইদ সামগ্রী বিতরণ করেছে ১৯-মার্চ-২০২৬ রোজ বৃহস্পতিবার দুপুর ১ঃ০০ টার সময় আলোর প্রদীপ নামে সংগঠনটি সদস্যরা। সংগঠনটি ২০২০ সালে নানামুখী সামাজিক উন্নয়নমুখী পদক্ষেপকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে বলে জানা যায়।এই সংগঠনটির মূল লক্ষ্য

Manual2 Ad Code

★গরিব অসহায়দের ইদ সামগ্রী প্রদান।
★ ইফতার সামগ্রী প্রদান।
★স্বাবলম্বি কার্যক্রম।
★মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
★সামাজিক বনায়ন।
★ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান কার্যক্রম। এরই ধারাবাহিকতায় এবারে ৩০টি পরিবারদেরকে ঈদ সামগ্রী উপহারের আওতায় আনা হয়েছে। প্রতিটি প্যাকেটে ছিল ৬৫০ টাকা মূল্যের বাজার। যেখানে ছিল সেমাই, নুডুলস, সাবান, তেল, ডাল, আলু, পিঁয়াজ ইত্যাদি প্রয়োজনীয় পণ্য। সংগঠনটির সভাপতি মনিরুল ইমতিয়াজ বলেন, “আমরা আরও বড় পরিসরে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই, এতে সমাজের সচেতন ও ধনাঢ্য ব্যাক্তিদের সহায়তা ও পরামর্শ কামনা করছি”।এসময় আরো উপস্থিত থেকে সংঘঠনটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, “সমাজের ধনাঢ্য ও সচেতন মানুষরা এগিয়ে আসলে একটি সুন্দর সমাজ গড়া সম্ভব “হবে বলে আমরা বিশ্বাস করি।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code