
মো:কামরুল হোসেন সুমন,মনপুরাঃ ভোলার মনপুরা উপজেলার জনতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অসাবধানতাবশত বিড়ির আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সৃষ্টি হতে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতেও, ফলে তিনটি দোকান সম্পূর্ণরূপে পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন— মো. ওসমান রাঁড়ী (লেপ-তোশকের দোকান), যার আনুমানিক ক্ষতি প্রায় ৩০ হাজার টাকা।কামাল মোল্লা (চিংড়ি মাছের আড়ৎ), যার ক্ষতির পরিমাণ প্রায় ৫ হাজার টাকা; এবং মো. মঈন স্বর্ণকার, যার ক্ষতি প্রায় ১০ হাজার টাকা।
এছাড়া, পুড়ে যাওয়া তিনটি ঘরের মালিক মো. মনির হাওলাদার জানান, তার ঘরগুলোর আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ টাকার মধ্যে হতে পারে।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় এবং পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, বাজারে অগ্নিনির্বাপণ ব্যবস্থার অভাব থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।