
শেখ স্বপ্না শিমুঃ গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী, রেমিট্যান্স যোদ্ধা ও সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র দফতরের প্রেরিত বাণী পাঠ এবং একটি তথ্যবহুল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে হাই কমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করেন হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। এরপর মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র দফতরের প্রেরিত বাণী পাঠ এবং একটি তথ্যবহুল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় প্রবাসীদের বিভিন্ন প্রতিনিধি ও হাইকমিশনার বক্তব্য প্রদান করেন। হাইকমিশনার তার বক্তব্যে বীর শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বিগত পাঁচ দশকে বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষাংশে দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর মাধ্যমে প্রবাসীরা দেশের প্রতি তাদের গভীর দেশপ্রেম ও ঐক্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।