
শেখ স্বপ্না শিমুঃ মাঝে সময়টা একেবারেই ভালো কাটেনি হ্যারি ম্যাগুয়েরের। ছন্দ হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের একাদশেও জায়গা পাননি নিয়মিত, বাদ পড়েছিলেন জাতীয় দল থেকেও। সেই কঠিন সময় পার করে আবারও নিজেকে খুঁজে পেয়েছেন এই ডিফেন্ডার। ক্লাবের শুরুর একাদশে নিয়মিত হওয়ার পর এবার ইংল্যান্ড জাতীয় দলেও জায়গা ফিরে পেলেন হ্যারি।দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেন হ্যারি ম্যাগুয়ের।
আগামী জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের আসর। তারই প্রুস্ততি হিসেবে চলতি মাসের শেষ সপ্তাহে উরুগুয়ে ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। সেই দুই ম্যাচের জন্য ৩৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেল।
২৭ মার্চ উরুগুয়ের বিপক্ষে ও এর চান দিন পর জাপানের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। দুটি ম্যাচই অনুষ্ঠিত হতে ওয়েম্বলিতে।
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৬৪টি ম্যাচ খেলেছেন ম্যাগুয়ের। দেশের হয়ে সবশেষ খেলেছেন ২০২৪ সালের সেপ্টেম্বরে। ওই বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দলে ছিলেন না তিনি। সেই আসরে রানার্সআপ হয়েছিল ইংলিশরা।
গত কয়েক সপ্তাহে ম্যাগুইয়ার ও তার দল ইউনাইটেডের পারফরম্যান্স ছিল বেশ চমকপ্রদ। এই ধারাবাহিক ভালো খেলাই মূলত তাকে আলোচনায় এনে দিয়েছে। একই সঙ্গে, ক্লাবের হয়ে দারুণ ছন্দে থাকা তার সতীর্থ মিডফিল্ডার কোবি মেইনুকেও দলে অন্তর্ভুক্ত করেছেন টুখেল।
চোট থেকে সেরে ওঠার পথে থাকলেও এখনও পুরোপুরি ফিট নন নিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। তবুও তাকে দলে রেখেছেন ইংল্যান্ড কোচ। তবে রিয়ালের ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড দলের বাইরেই আছেন।
বিশ্বকাপের মূল আসর শুরুর আগে ইংল্যান্ড আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে— নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিপক্ষে। আগামী ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ইংল্যান্ড। ‘এল’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ পানামা ও ঘানা।
আগামী ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড। এছাড়া ‘এল’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পানামা ও ঘানা।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।