
শেখ স্বপ্না শিমুঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ পড়েছে খেলার মাঠেও। টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শেষ ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু এখনই দেশে ফিরতে পারছেন না হেটমায়ার-হোপরা। কলকাতাতেই আটকে গোটা দল। এর আগে জিম্বাবুয়ে দলও ভারতে আটকা পড়েছে। যার ফলে তারাও ভারত ছাড়তে পারেনি এখন।
আমেরিকা-ইসরায়েল যৌথ অভিযানে মৃত্যু হয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির। এরপর ইরানও পাল্টা হামলা চালিয়েছে। যার ফলে পশ্চিম এশিয়ার আকাশসীমা সীমিত হয়ে পড়েছে। দুবাই বিমানবন্দর পুরোপুরি বন্ধ। আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়ছেন ক্রিকেট বিশ্বকাপের সঙ্গে যুক্ত বহু মানুষ।
এদিকে ভারতের কাছে হারের পর বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবুও ভারত ছাড়তে পারছে না তারা। বিশ্বকাপ থেকে বিদায়ের পরই ভারত ছাড়ার কথা থাকলেও, এখনও কলকাতাতেই আটকা পড়েছে ক্যারিবীয় দল।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিম্বাবুয়ে শেষ সুপার এইট ম্যাচ খেলার পর দেশে ফেরার কথা ছিল। তবে তারাও ভারত ছাড়তে পারেনি। জিম্বাবুয়ের দলকে দিল্লিতে বিশেষ ব্যবস্থায় রেখে দেয়া হয়েছে।
ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, জিম্বাবুয়ের খেলোয়াড় ও কর্মকর্তারা কয়েকটি দলে ভাগ হয়ে দেশে ফেরার সূচিতে ছিলেন। সোমবার (২ মার্চ) ভোর ৪টা ৩০ মিনিটে একটি দল রওনা দেয়ার কথা ছিল। কিন্তু দুবাই ট্রানজিট থাকায় এমিরেটস ফ্লাইটে যাত্রা সম্ভব হয়নি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।