প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৫:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ৮:৩১ অপরাহ্ণ
পাইকগাছা উপজেলার গদাইপুর ৮ং ওয়ার্ডের মোস্তফা মোড়লের একটি সুন্দর নতুন ঘর উপহার পেয়েছে

ডেস্ক রিপোর্ট( পাইকগাছা খুলনা)
পাইকগাছা উপজেলার গদাইপুর ইউপির গদাইপুর ৮ং ওয়ার্ডের বাসিন্দা মৃত বাবর আলীর ছেলে মোস্তফা মোড়ল দীর্ঘদিন থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী।
প্রতিবন্ধীর কষ্ট আর দারিদ্র্যের সঙ্গে লড়াই করে তিনি পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করতেন। তার দুই মেয়ে ও এক ছেলে আছে।
সংসার চালানোর জন্য তার স্ত্রী অন্যের বাড়িতে কাজ করেন; যেদিন কাজ পান সেদিনই খাবার জোটে, আর যেদিন কাজ মেলে না সেদিন অনাহারেই দিন কাটে পুরো পরিবারে।
একটি ভাঙা টিনের ঘরেই চলছিল তাদের বসবাস যেখানে শীত বর্ষা উপেক্ষা করে বাধ্যতামূলক থাকতো সেখানে। সে কারণে মোস্তফা মোড়লের একটি নতুন ঘর উপহার দিলেন এমিটি ফাউন্ডেশন। পাশাপাশি এক মাসের খাদ্য সামগ্রী দেওয়া হয়।
অর্থায়নে: Let’s Work for Bangladesh (LWFB Inc) আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি খুলনা,সাতক্ষীরা ও বাগেরহাট এবং পাইকগাছা, কয়রার ফাউন্ডেশনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী মাহফুজুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় আলমতলা গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোঃ শরিফুল ইসলাম খোকন সানা এবং মো. মাসুদ সানার তত্ত্বাবধানে এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।