১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শ্রমিকদের সড়ক অবরোধ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৬:৪০ অপরাহ্ণ
শ্রমিকদের সড়ক অবরোধ

Manual5 Ad Code

নারায়ণগঞ্জ প্রতিনিধি,

ছাঁটাই বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন।

Manual2 Ad Code

ইউরোটেক্স লিমিটেডের শ্রমিকেরা আজ বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের স্টেডিয়াম এলাকায় সড়ক অবরোধ করেন। এতে ঢাকা ও নারায়ণগঞ্জ উভয়মুখী লেনে দীর্ঘ যানজট তৈরি হয়। ভোগান্তির শিকার যাত্রীরা হেঁটেই রওনা হন গন্তব্যস্থলে।

Manual7 Ad Code

শ্রমিকেরা জানান, কারখানা থেকে শ্রমিক ছাঁটাই বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবিতে তাঁরা সড়ক অবরোধ করেন। বিকেল ৫টার দিকে তাঁরা সড়ক ছেড়ে দেন। এর আগে ১৭ ফেব্রুয়ারি একই কারখানার শ্রমিকেরা নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া মোড় অবরোধ করেন। প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর আলোচনার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়। কিন্তু আলোচনায় সমাধান না আসায় গতকাল আবার অবরোধ করেন শ্রমিকেরা।

এ বিষয়ে শিল্প পুলিশ-৪-এর পরিদর্শক সেলিম বাদশা বলেন, পোশাক কারখানার শ্রমিকেরা ছাঁটাই বন্ধ, মামলা প্রত্যাহার, লে-অফ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। তাঁদের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code