
শিক্ষা ডেস্ক: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক শ্রেণিতে মূল ভর্তি পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রবেশপত্র ডাউনলোড করার আগে বিভাগীয় অপশন অনলাইনে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে।
আগামী ১৩ ফেব্রুয়ারি মডিউল ‘A’: গ্রুপ ‘ক’ ও ‘খ’ উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন, সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং মডিউল B: ‘খ’ গ্রুপ মুক্তহস্ত অঙ্কন (Freehand Drawing) এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি (Visual Spatial Intelligence) বেলা ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।